173

কলমে: মোহাম্মাদ নাঈম কাকন

এ-সংসার,এ-জগৎ বদলে গেছে কবে সেই

ব্যাকুল আত্মমর্যাদায় নিজ ভবিষ্যৎ গড়তে,

কেউ কারো দিকে তাকাবার হুস জ্ঞান নেই

বিবেকের কবর দিয়ে আপনায় সাজতে।

 

কত শ্রম,বিদ্যা অর্জন, কত মেধা ক্ষরণ

কত কৌশল অবলম্বনে,জীবন গচ্ছিত পাতা,

দু-মুঠো খেয়ে পড়ে বাঁচার তাগিদে জীবন

একমত, ভিন্নমতে অগণিত রঙ্গিণ খাতা।

 

কত প্রেম, প্রণয়,আবেগমাখা শুভ্র ভোর

বিন্দু বিন্দু কর্ম শ্রমের ঘামের জলকণা,

চরম বাস্তবমুখী,সদা অর্জন আয়োজন যেন

জীবন ফেরারি লগ্ন ক্ষণকাল সাগর ফেনা।

 

বেলা শেষে প্রবাহমান,জীবনের রক্তিম হাসি

থমকে যায়, দৈবাৎ মৃত্যুর ঘন্টা ধ্বনি শুনে,

বিষন্ন ভীতস্থ মন, নড়বড়ে একমুঠো স্বপ্নরা

কলম ছাড়ি, শ্রষ্টার নাম তসবিহ হাতে গুনে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed