
খলিলুর রহমান খলিল
দ্বীনের নবী শিক্ষা দিলেন
বেশি কথা বলো না,
বেশি কথায় ভুল হয়ে যায়
অবহেলা করো না।
বাড়তি কথা বলে যারা
বিপদ ডেকে আনে ভাই,
বিপদ থেকে মুক্তি পেতে
স্বল্পে কথা বলো ভাই।
বেশি কথা অশান্তির মূল
জগৎ জুড়ে দেখতে পাই,
রোগ-যন্ত্রনায় ছটফট করে
বাঁচতে মনে শান্তি নাই।
কমতি কথায় শান্তি মিলে
আনে মনের সকল সুখ,
বাড়তি কথায় দুঃখ আনে
বাকি জীবন ভোগে দুখ।
সংসার জীবন চলার পথে
শান্তি যদি পেতে চাও,
বাড়তি ছেড়ে কমতি কথায়
সঠিক কর্ম করে খাও।
