
নিজস্ব প্রতিবেদক
সাহিত্যপত্রিকা জনকামনা ক্যানভাসের তৃতীয় সংখ্যার সূচিপত্র প্রকাশিত হয়েছে। এবারের সংখ্যাটি সাজানো হয়েছে ছড়া ও কবিতা দিয়ে। এতে স্থান পেয়েছে ১৫ জন কবি ও লেখকের সৃজনশীল রচনা।
প্রকাশিত সূচিপত্রে রয়েছেন মো. সৈয়দুল ইসলাম, আতাউর মালেক, ইমরান খান রাজ, রানা জামান, সুনীল রায়, খন্দকার মেহেদী হাসান সুজন, জান্নাত আক্তার শীলা, সুমনা ঘোষ, নাসির ফরহাদ, বিশ্বজিৎ ভাস্কর, হান্নান শাহ্ হিমেল, মো. হালিমুজ্জামান, মুহা. নাবিল বিন জালাল উদ্দীন, অঞ্জলি দেনন্দী মম ও আয়াজ আহমেদ বাঙালি।
সংখ্যাটির সম্পাদনায় রয়েছেন সাবিত রিজওয়ান ও হানিফ সরকার শান্ত। ছড়া ও কবিতার সমন্বয়ে প্রকাশিতব্য সংখ্যাটি পাঠকদের জন্য সৃজনশীল সাহিত্যপাঠের নতুন আয়োজন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১৬ অক্টোবর, ২০২৬
