
শহীদ ভাই-বোন ও আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বৈষম্য এবং দেশ সংস্কারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন জুলাই মঞ্চের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি (কেন্দ্রীয় সংসদ) মোঃ ফুয়াদ হাসান।
এক বক্তব্যে তিনি বলেন, “শহীদ ভাই-বোন ও আমাদের রক্তের বিনিময়ে আপনাদের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীত্ব—এই বাংলাদেশ। এখানে চাইলে আমাদের অস্বীকার করতে পারবেন না। তবুও আমরা বরাবরই বৈষম্যের শিকার।”
বিএনপির সহযোদ্ধা ও জিওপির সহযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল দেশ সংস্কার করা ও দেশের জনগণের পাশে থাকা। আমরা কি সেই পথে আজও হাঁটতে পারছি?”
তিনি আরও বলেন, “আপনারা মিডিয়াতে সমালোচনা করতেছেন, টাকা ইনকাম করতেছেন। আপনারা সংস্কার করতাছেন—লোডশেডিং ও বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি সংস্কার।”
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ফুয়াদ হাসান প্রশ্ন তুলে বলেন, “আমি বলতে চাই, গতকাল গুলশানে আওয়ামী লীগের মিছিল হয়েছে?” এরপর তিনি বলেন, “আওয়ামী লীগের মিছিল এখন প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, নেতা ও নেতার ঘনিষ্ঠরা এবং তাদের আত্মীয়-স্বজন মোকাবেলা করুক।”
বক্তব্যের মাধ্যমে তিনি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের স্বীকৃতি, বৈষম্য দূরীকরণ, দেশ সংস্কার এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন।
মোঃ ফুয়াদ হাসান
জুলাই মঞ্চ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি (কেন্দ্রীয় সংসদ)
