13

রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পুরোনো একতলা একাডেমিক ভবন ও একটি টিনশেড ভবন বিক্রির জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে।
অভিযোগকারী প্লাবন আয়রন স্টোরের প্রোপাইটার জাকির হোসেনের দাবি, গত ৩ সেপ্টেম্বর ভবন দুটি ১ লাখ ৭৫ হাজার টাকা দর নির্ধারণ করে ৮২ হাজার টাকা পে অর্ডার করে প্রদান করেন জাকির হোসেন।এছাড়াও ৬০ হাজার টাকা হাতে গ্রহণ করেন অধ্যক্ষ মাহেদুল আলম।এ বিষয়ে প্রতিষ্ঠানের প্যাডে সিল ও স্বাক্ষরও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে ওই ভবন দুটি নতুনভাবে নিলাম ডাকের প্রস্তুতিকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি উত্থাপন করেন জাকির হোসেন।এবিষয়ে জানতে চাইলে
অধ্যক্ষ মাহেদুল আলম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন ।

 

নিয়ম নীতির তোয়াক্কা না করে নিলাম ডাকের যথাযথ নিয়ম না মেনে গোপনে এককভাবে প্রতিষ্ঠানের বিল্ডিং বিক্রির জন্য টাকা গ্রহণের বিষয়টি১০দিন পর জনসম্মুখে ফাঁস হলে
এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এমন ঘটনার জন্য
তদন্তর দাবি জানান এলাকাবাসী।

You missed