5

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকায় ব্যাপারীপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচ।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সেমিফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপারীপাড়া এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যার পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক ও ফুটবলপ্রেমীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো ভোগ্য পণ্য সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ নাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা জনাব মোঃ আতাউর রহমান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম এবং ৩নং পায়রাবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম অনিক।
সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দারুণ উত্তেজনা, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা ও গোলের মুহূর্তে পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং একটি সুন্দর, সুস্থ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজক ব্যাপারীপাড়া যুব সংঘ টুর্নামেন্টটি সফল করতে সহযোগিতা করা সকল অতিথি, ক্রীড়াপ্রেমী, দর্শক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

You missed