
সম্প্রতি টেন্ডার ছাড়াই কলেজের পুরোনো বিল্ডিং বিক্রির পায়তারার ঘটনায় আলোচিত…রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম অবশেষে ১৭সেপ্টেম্বর জুলাই গনঅভ্যুত্থান মামলায় তাজহাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
জানা যায়,নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে এককভাবে অর্থ আত্মসাৎ এর উদ্দেশ্যে টেন্ডার প্রক্রিয়া ছাড়াই প্রতিষ্ঠানের প্যাডে স্বাক্ষর করে প্লাবন আয়রন স্টোরের প্রোপাইটার জাকিরের কাছ থেকে অর্থ গ্রহণ করার ঘটনা ঘটায় মাহেদুল আলম। বিষয়টি১০দিন পর ফাঁস হয় এবং ওই ভবন দ্বিগুণ টাকায় টেন্ডার হয়।
