মানবতার সেবায় এগিয়ে আসার প্রত্যয় নিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশনের ১২তম ফ্রি ক্যাম্প।
শালাইপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এছাড়াও ক্যাম্পের সঙ্গে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, সংগঠনটির মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এর আগে ১১টি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসচেতনতা ও মানবিক সেবার বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি করাই তাদের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
ক্যাম্প উপলক্ষে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন।
স্থান: শালাইপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিকবিদ্যালয়, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর।
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
কার্যক্রম: ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও বৃক্ষরোপণ কর্মসূচি।