খুলনা প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬ কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনার সম্মানিত উপদেষ্টা জনাব ইফতেখার আলী বাবু গত ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার দুপুরে ভারতের মুম্বাইয়ের এস. এল. রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর ইন্তেকালে সংগঠন একজন শ্রদ্ধেয় অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতাকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের সকল গুনাহ ও ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন এই প্রার্থনা করা হয়।

মরহুমের জানাজার নামাজ আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার, বাদ আসর খুলনার বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ অক্টোবর, শুক্রবার, বাদ জুমা রাজশাহীর বেলদারপাড়ার সুলতানাবাদ জামে মসজিদে তাঁর আরেকটি জানাজার নামাজ ও দাফন অনুষ্ঠিত হবে।

 

*