কলমে: মোহাম্মাদ নাঈম কাকন
নিত্য পালা বদল ঋতুর,
মৌসুমী যাযাবর পাখির মত নয়
লক্ষ হাজার বছর জমে থাকা,
নদীর শেওলার মত নয়,
আমার ভালো বাসার উম্মুক্ত দুয়ার…!
পুষ্প সুগন্ধি সৌরভ ছড়ানো
ক্ষণস্থায়ী ফুলের মত নয়
সূর্য কিরণ ধারে জ্বলে থাকা
রাত্রি তারার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
ধাবমান উল্কাচ্ছটা,
মহাকাশের ধুমকেতুর মত নয়
পূর্নিমা চাঁদ জুড়ে থাকা,
কলঙ্ক কালো রেখার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
ক্ষীণ আলোয় বেঁচে থাকা
রাত্রি জোনাকির মত নয়
মানব সৃষ্টি কৃত্রিম অগ্নিস্পর্শে
গলে যাওয়া মোমের মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
প্রকৃতির আবর্তনে ক্ষরা,
কঠিন পাহাড়ের মত নয়
অনাবিল দিগন্ত পারি দেয়া
নদীর স্রোতিনীর মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
দুর্বার বাতাসে উড়া উত্তপ্ত,
বালুচর মরুভূমির মত নয়
ধ্বংসাক্ত কীটনাশক পাতার
নঁকশী মানচিত্রের মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
সাগর সৈকত জমে থাকা,
বিষাক্ত লোনার মত নয়
ভুকম্পের লেলিহানের,
উত্তপ্ত অগ্নি লাভার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
প্রকৃতির তান্ডবলীলা,
সাইক্লোন ঝড়ের মত নয়
নদী সাগর সমুদ্র রাশি জল,
ডুবিয়ে মারার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার..!
কালো মেঘ ঘর্ষণে গগণ,
ঘন ঘটা বিজরীর মত নয়
বুক কাপা গলা শুকানো,
বিজরীর ধ্বনির মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
প্রকৃতির ষষ্ঠ ঋতু বর্ষার,
নিষ্ঠুর অঝর ধারা বৃষ্টির মত নয়
একটু জলের ছোঁয়ায়,
পিচ্ছিল নোংরা কাঁদার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
কৃতিম তেজস্বী অস্ত্র নলের
ছোটা বুলেটের মত নয়
কঠিন ধাতব লৌহের গড়া,
ধারালো চাকুর মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
বন্য হিংস্রো পিসাচ,
ক্ষিপ্ত জানোয়ারের মত নয়
ধ্বংসিণী সর্পের বিষাক্ত,
বিষের লালার মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
নব যৌবনা যুবতীর উত্তপ্ত
কঠিন ছোবল কামনার মত নয়
বাড়ন্ত যুবকের কাংঙ্খিত হৃদয়
নারী পিয়াসীর মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
ফুলে ফুলে মধু হরণকারী,
চঞ্চল ভ্রমর ফড়িংয়ের মত নয়
প্রদ্বীপের ক্ষীণ আলোয়,
পুড়ে মরা কীট পতঙ্গের মত নয়,
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার…!
জানি বুঝার কোন ক্ষমতা নেই তোমার
পথের সীমান্ত এসে ভুল পথ
সকল সম্মুখ, বন্ধ করে দিলে আমার,
খুঁজে পাওয়া, না পাওয়ার,
সীমাহীন নীল আকাশের মত
আমার ভালবাসার উম্মুক্ত দুয়ার।