মোঃ জাবেদুল ইসলাম
নীল আকাশে মুক্ত স্বাধীন,
মেঘেরা বেড়ায় ভেসে।
ফুল বাগিচায় ফুলেরা যেন,
উঠলো ফুটে হেসে।
সূর্য উঠে পূর্ব আকাশে,
রঙিন আলোয় জ্বেলে।
ভোর বিহানে নীড় ছেড়ে,
পাখিরা ডানা মেলে।
প্রজাপতি উড়ছে তারা
ফুল বাগিচার ফুলে।
সরিষা ক্ষেত যাচ্ছে শুধু,
হাওয়ায় দুলে দুলে।
মাঠে মাঠে ফসলের ক্ষেত,
সবুজের ঢেউ খেলে।
গাছের ছায়ায় বাঁশি বাজায়,
বসে রাখাল ছেলে।
পাল তুলে নৌকা চলে,
হাল ধরেছে মাঝি।
বনের কোকিল গান ধরেছে,
বসন্ত কালে সাঁজি।
চাঁদ উঠেছে রাতের আকাশে,
তাঁরা জ্বেলেছে শেষে।
এমন দেশ নাই কোথাও ভাই,
আছে এই বাংলাদেশে।