• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

কবিতা: শীতের হাহাকার

তুফান ইনিস্টিউট / ৭০ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আব্দুল কাদের 

 

​উত্তরী বায়ে কাঁপছে দেশটা হাড়কাঁপানো এই শীতে

সূর্য লুকালো গভীর কুয়াশা আঁধার মাখানো ভিতে।

রবির দেখা যে মেলে না আজকে আকাশটা ধূসর কাল

দেহটা মুড়েছি পশমী চাদরে ঘুচাতে শীতের জাল।

​স্নান করতে শিহরণ জাগে কাঁপন ধরেছে গায়

হিমের পরশ কঠিন দহনে জীবন যে অতিষ্ঠায়।

কুয়াশা ঘেরা নিথর প্রকৃতি স্তব্ধ হয়েছে চারপাশ

শিশির কণা অবিরল ঝরে ফেলে যেন দীর্ঘশ্বাস।

​সাঁঝের বেলাতে আগুনের পাশে বৃদ্ধ ও যুবা মিলে

উষ্ণতা খোঁজে খড়কুটো জ্বেলে রিক্ত মাটির তলে।

শিশু ও প্রবীণ গৃহের কোণে আবদ্ধ রবে আজ

শীতের দাপটে থমকে গিয়েছে পৃথিবীর সব কাজ।

​দেশটা যে আজ কাঁপছে শীতে নেই কারো মনে সুখ

বিষাদে ভরেছে বিষণ্ন এই শীতাতুর মানুষের মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd