• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা কোথায়? জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ

কবিতা: খবরের কাগজে ক্ষতবিক্ষত পৃথিবী

Tufan / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দীপ্ত চক্রবর্ত্তী

 

 

কি আর পড়ব খবরের কাগজ,

একই তো খবর আসে রোজ রোজ:

কিশোরীর দেহে হাসে পাশবিক চিহ্ন,

বৃদ্ধ দেহ জাগে শিশুর জন্য;

কাটা গলা ঝোপ থেকে আসে ইরারা–

এই তো খবর রোজ ছাপে তারা তারা।

যুবতীর দেহ অনাবৃত হেডলাইন_

পথের ধারে,বালুর চরে কি রেললাইন–

চারপাশ বোবা অন্ধ;

নীল চুমো লাল ঠোঁটে,

আগুনের ফুলকি উঠে

বাতাস পোড়া গন্ধ–

এই তো খবর রোজ করে দম বন্ধ।

রাষ্ট্রপতি অপহৃত, অকারণ দুর্ভিক্ষ,

বোমার আঘাতে চুরমার গর্ভ অনাগত;

মিসাইলের তোড়ে পশু উড়ে,পাখি উড়ে,

উড়ে মানুষ কাগজের মত;

আর মহামান্য হাসে প্রেস কনফারেন্সে,

মানবতা নাকি হয়েছে রক্ষিত!

লালসায় বুঁদ কোনও এক শিক্ষক

গ্রহণ লাগা ক্লাসরুম,

নর্দমায় ভাসে ভাঙাচুরা প্রেম

নীরবে অনাগতের খুন।

হলদে পচা খবর,নুয়ে পড়া কাঁধে

তাবেদারির ভার

ক্ষতবিক্ষত ছারখার,ঘুনে কাটা সংবাদ

পড়ব না আর– এই করেছি পণ,

বিদ্রোহের আগুনে যতদিন না-পোড়ে অস্ত্র সকল

তামাম পৃথিবীর যুদ্ধবাজ মগজ মনন,

ততদিন,ততদিন লিখব না প্রেমের কবিতা,

পড়ব না ক্ষতবিক্ষত,কালনীল পৃথিবীর কথা।

সিন্ধু থেকে সোমালিয়ার বুভুক্ষুরা

গিলে নেবে এইসব কাগজ বার্তা যেদিন,

যেদিন লিখা হবে মানুষের কথা,ঐশ্বর্যের কথা,

প্রকাশিত হবে সভ্যতার সত্য কলেবর

সেইদিন,সেইদিন আবার পড়ব পৃথিবীর খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd