• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কবিতা: দেখা না হলে

তুফান ইনিস্টিউট / ৩৮৪ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

 

তোমার সাথে দেখা না হলে

ভালোবাসার দিগন্তটা হতো না ছোঁয়া,

তোমার নয়নে না চাইলে জ্বলে উঠতো না স্বপ্নের প্রদীপটা।

হয়তো-বা আগের জন্মে ছিলো কোন মনীষীর দোয়া !

 

চাঁদের হালকা কিরণে যদি আসতো সেই আলোর ছোঁয়া,

তোমার হাসির কোমলতায় ভাসতো আমার অন্ধকার ভেলা।

তার সাথে বয়ে যেত তোমার কথার সুরেলা মধুরতা,

যাতে বাঁচতো হৃদয় অক্ষুন্ন অমলিন রহস্যময় জীবন খেলা!

 

তুমি হলে জীবনের অচেনা পথে জ্বলা সেই প্রদীপ,

যা মুছে দেয় রাতের ভয় আর নিঃসঙ্গতার ভীতি!

তুমি না থাকলে নীরব হতো হয়তো শৈশবের গান,

থেমে যেত মনে জাগা ভোর, হারাতো জীবনের অমৃত গীতি!

 

তোমার স্পর্শে না পেলো ফুটতো না বনে বসন্তের শিমুল কৃষ্ণ চূড়া,

জাগতো না হৃদয়ে সোনালি স্বপ্ন,

সব ষোড়শী থেকে যেতো অনূঢ়া!

 

তুমি ছাড়া প্রতিটি দিন হতো কেবল নিঃশব্দ আশা হত হাহাকার,

নিভে যেত নক্ষত্রের মতো হৃদয়ের ভাষা।

তুমি আমার না হলে শূন্য হতো আকাশ,

নীরব হতো নদী, থেমে যেত প্রতিটি এ হতভাগ্যের সব আশা!

 

কিন্তু তুমি ছিলে—তাই গড়েছি স্বপ্নের শহর,

যেখানে গানে ভাসে প্রেমের চিরন্তন ডোর।

তুমি দিলে জীবনে অর্থ, ভাষা পেল রূপ,

আর তোমার স্পর্শে আমি কাটাই সুখে, নিশি শেষে রক্তিম আকাশে, সূর্য আনে ভোর!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd