কলমে: ইমাম হোসেন সবুজ
“পথ আমায় নিয়ে যায়,
নতুন পথের সন্ধানে।
গৃহ আর ভালো লাগেনা,
ভবঘুরে এই মন টানে!
পথের ওপাশে একরাশ কলমি লতার মায়া,
কিছু রোদ্দুর, কিছু বৃক্ষরাজীর নিষ্পাপ ছায়া।
বিলিয়েছে প্রকৃতি, সাজিয়েছেন বিধাতা।
সবই যেন অপরিসীম শক্তি,
কুল কায়ানাত তব কায়া।
পিপাসিত অন্তর,
ছুটছি কেবলই নিরন্তর।
শুধুই পথের টানে।
অদূরে পল্লীর মেঠো সে পথ,
সাদা সরল মানুষের বসবাস থেকে থেকে।
তাদের ওই মেঠো গৃহের পাশে,
মধুমতি নদ ছুটে চলে যেনো,
মুখরিত কলতানে।
গায়ের ওই কে যেন এক পল্লী বালা,
অদৃশ্য মায়ায় মোরে কাছে টানে।
আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত তা বুঝি সে জানে।
বাঁচায় সে প্রাণ,
মনুষ্যত্বের আপন মনে।
এখানে তার প্রতিদানের আশা নেই,
সীমাহীন ভালোবাসা, প্রকাশের ভাষা নেই।
ক্লান্তি শেষে আবারো পথ চলি।
পথ মোরে ছুটায়,
নতুন পথের সন্ধানে।