• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ পহেলা বৈশাখে বৃষ্টির শঙ্কা কোথায়? জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ফ্রান্স যুবদলের সহ- সাধারণ সম্পাদক এম ফখরুল ইসলাম ফয়েজ

আব্দুল কাদেরের একগুচ্ছ কবিতা

Tufan / ৫০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

অমর আয়াতুল্লাহ খামেনি

 

​ইতিহাসে আঁকা অবিনাশী নাম

আয়াতুল্লাহ খামেনি,

জুলুমের কাছে আপস করতে

মাথা কভু নোয়াননি।

​শত্রু সেনার কুটিল জালে

পা বাড়াননি ভুলে,

অনাচারেরই খড়গ রুখে

দাঁড়ান মাথা তুলে।

​সত্যের টানে মিথ্যার কাছে

হয়নি তো নত শির,

সততার পথে ক্লান্তিহীন

তিনি এক রণবীর।

​বীরের বেশে লড়াই করে

হয়েছেন তিনি অমর,

অন্যায়ের মাঝে অটল ছিলেন

জয়ী করে প্রেম-সমর।

​তাঁরই আদর্শে জাগছে আজিকে

বিবেক-চেতনার ধার,

নিখিল বিশ্বে মুসলিম জাতি

ঘুচাবে অন্ধকার।

 

 

​জনতার হাহাকার

 

​জাগছে মনে নিত্য প্রশ্ন দিচ্ছে না কেউ জবাব

বাংলা থেকে ঘুচবে কবে হত্যা ধর্ষণ অভাব?

​নেতার মুখে নীতির বুলি দিচ্ছে কেবল আশা

আখের গোছায় স্বার্থে তারা ভাঙছে লোকের বাসা।

​সিন্ডিকেট আর দখলবাজি কালোবাজারের কারবার

মূল্য বাড়ে নিত্যপণ্যে গরীব কাঁদে বারবার।

​সুদ ও ঘুষের নীল বিষেতে সমাজটা আজ ঝাপসা

নকল পণ্যে সয়লাব দেশ চলছে অশুভ ব্যবসা।

​আইন কানুনের বালাই যে নাই চলছে অনিয়মেই

মুক্তির ওই আশার কবির লেখনীটাও থামেই।

 

 

বীর আয়াতুল্লাহ খামেনি

 

ইতিহাসে পাতায় অমর এক নাম

আয়াতুল্লাহ খামেনি,

জুলুমের কাছে আপস করতে

মাথা তিনি নোয়াননি।

শত্রু সেনার কুটিল জালে

পা দেননি কোনো দিনই।

মুক্তির নেশায় অবিচল থেকে

লড়েছেন রাত-দিনই।

​অন্যায় রুখে বীরের মতন

ছিলেন দাঁড়িয়ে সোজা,

সত্যের লাগি সয়েছেন তিনি

সকল কষ্টের বোঝা।

​সততার পথে আমৃত্যু লড়তে

ক্লান্তি তিনি মানেননি,

বীরের বেশে লড়াই করে

হয়েছেন তিনি অমর।

​অন্যায়ের কাছে মাথা উঁচু তাঁর

ছিলেন পাহাড়-সম,

তাঁরই আদর্শে জাগছে আজিকে

বিবেক ও চেতনার ধার।

​নিখিল বিশ্বে মুসলিম জাতি

ঘুচাবে অন্ধকার।

 

 

​মমতাময়ী মা

 

​আমার মায়ের মুখটি যেন

স্বর্গেরই এক জানা,

শীতল কোমল মায়ের কোলে

দুঃখ দেয় না হানা।

​মায়ের মুখে মিষ্টি হাসি

মুক্তো ঝরা আলো,

হাজার তারার মেলায় মা-ই

সবার চেয়ে ভালো।

​মায়ের চোখের মায়ার সাগর

ক্লান্তি মুছে দেয়,

শীতল আঁচল বিছিয়ে মা-ই

কোলে তুলে নেয়।

​মায়ের শাড়ির সুবাসখানি

শ্যামল সবুজ দেশে,

সুখের আঁচল বিলায় শান্তি

আমায় ভালোবেসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd