মোঃ জাবেদুল ইসলাম
শীত এসেছে ঘরে ঘরে,
শীত এসেছে চালে।
শীত এসেছে পাতায় পাতায়,
শীত এসেছে ডালে।
শীত এসেছে কুয়াশা ঢাকা,
চাদর গাঁয়ে দিয়ে।
শীত এসেছে চারিদিকে,
শীতল হাওয়া নিয়ে।
শীত এসেছে নীল আকাশে,
মেঘের ছাউনি দেয়া।
শীত এসেছে সূর্য মামায়,
যায় না হাতে ছোঁয়া।
শীত এসেছে দুর্বা ঘাসে,
শীত এসেছে ফুলে।
শীত এসেছে অলিরা উড়ে,
হাওয়ায় দুলে দুলে।
শীত এসেছে ঘরে ঘরে,
শীত এসেছে গাঁয়ে।
শীত এসেছে নদীর কুলে,
পাল তোলা অই নাযে।