• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

কবিতা: আলোর পরশ পেয়ে

তুফান ইনিস্টিউট / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মোঃ জাবেদুল ইসলাম

 

যে দেশেতে সকাল বিকাল,

স্বাধীন ভাবে চলি।

মুক্ত স্বাধীন দুজন মিলে,

মনের কথা বলি।

 

যে দেশেতে নাই ভেদাভেদ ,

নাই তো ঘৃণা কোনো।

সে দেশেতে কেউ নয় পর,

সবাই আপন যেন।

 

পরের বিপদে যে দেশেতে,

সবাই যাই যে আগি।

সেই দেশেতে স্বপ্ন গুলো,

উঠে হৃদয় মাঝে জাগি।

 

যে দেশেতে ভোর বেলাতে

কোকিল গান করে।

সে দেশেতে অলিরা উড়ে,

ফুলের সুবাস ভরে।

 

যেই দেশেতে ফুল বাগিচায়,

নানা রঙের ফুল ফুটে।

সেই দেশেতে সূর্যি মামা,

পূর্ব আকাশে ভেসে উঠে।

 

যেই দেশেতে পাখিদের দল,

নীড় ছেড়ে যায় ভোরে।

সেই দেশেতে সন্ধ্যা হলে,

পাখিরা নীড়ে ফিরে।

 

যে দেশেতে হঠাৎ করে,

কালো মেঘে যায় ছেঁয়ে।

একটু পরে ঝড় থেমে যায়,

আলোর পরশ পেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd