মোঃ জাবেদুল ইসলাম
মাঘের শীতে বাঘ কান্দে
কান্দে বাঘের মাসি।
পশু পাখি কান্দে তাঁরা,
কান্দে বসি বসি।
কুয়াশা ঘেরা মাঘের শীতে,
শীত এসেছে খুব।
হিমেল হাওয়ায় এই কুয়াশায়,
শীত পরে টুপ টুপ।
ভালুক কান্দে হরিণ কান্দে,
কান্দে বনের হাতি।
মাঘের শীতে কান্দে সবাই,
কান্দে তাঁরা অতি।
চড়ুই কান্দে শালিক কান্দে,
কান্দে টিয়া পাখি।
মাঘের শীতে কান্দে দোয়েল,
কান্দে শ্যামা ডাকি।
মাঘের শীতে বাঘ কান্দে,
কান্দে বনের হাতি।
ছেলে বুড়ো কান্দে যেন।
কান্দে মানব জাতি।