আব্দুল কাদের
মুছে যাক সব পুরানো গ্লানি,মুছে যাক সব শোক,
ছাব্বিশেরই ভোরে আজ নতুন সূর্য হোক।
কুয়াশা চিরে আসুক নেমে সোনালি রোদের হাসি,
হৃদয় জুড়ে আসুক ফিরে স্বপ্ন রাশি রাশি।
দুঃখগুলো বিদায় নিক ওই দিগন্তের টানে,
জাগুক আশা সবার বুকে নতুনের ওই গানে।
শান্তি সুধা ঝরুক আজ এই মাটির আঙিনায়,
স্বাগত জানাই নতুন বছর নব সে চেতনায়।