লেখক: সাবিত রিজওয়ান
আমার জন্মদিন দশ জুলাই।
সার্টিফিকেটে যে আমার বয়সের সংখ্যা লেখা আছে, সেই ক্ষেত্রে আমিই আমার আটদিনের বড়।
আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি—অর্থাৎ পিইসির (সম্ভবত পিএসসি) রেজিস্ট্রেশন হওয়ার সময়—সেই সময়ে স্যারকে আমি মনের ভুলে, আমার সঠিক জন্মতারিখ দিতে পারিনি। তখন আমারো জানা ছিল না, অথবা জানতে চাইনি, আমার জন্মদিন কবে।
যখন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হব, তখন নজর পড়েছিল—“কিরে, আমার জন্মের মাস, বছর ঠিক আছে, কিন্তু তারিখ ঠিক নয়।”
এর মানে হলো, দশ থেকে দুই বিয়োগ করলে আট পাওয়া যায়।
লেখক হিসেবে আমি দশ জুলাই দিতে চাই, তবে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে।