• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
নরসিংদীতে সাবেক বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত। জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না

বন্যাদুর্গত মানুষের দুয়ারে ত্রাণ, নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় সহায়তা পেল ১০০ পরিবার

Sabit Rizwan / ২৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

42

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় এবং অ্যাডভোকেট এরফানুর রহমানের সার্বিক সহযোগিতায় লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি লোহাগাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ড, আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং চুনতি ইউনিয়নের সাতগড় পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির, উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন মঞ্জুর, নুর মিনহাজ, শহিদ, চুনতি ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাকিম, আধুনগর ইউনিয়ন যুবদল নেতা আরফাত, চুনতি ইউনিয়ন যুবদল নেতা এহেসান, জাহেদ, মাঈন উদ্দীন, মাসুদ, আলম, শাহেদ, এনামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজ উদ্দীন আল নাজির বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd