নিজস্ব প্রতিবেদক, : জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই (শুক্রবার) বাদ মাগরিব বনানী পাক দরবার শরীফ বিশ্ব বেছালত মঞ্জিলস্থ জাকের পার্টির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আ. জব্বার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জাকের পার্টির প্রেস সচিব কাজী রাশেদুল হাসান রাশেদ, পার্বত্য বিভাগীয় সভাপতি মামুনুল ইসলাম খোকন সাদ্দাম, যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া স্বপন, প্রকৌশলী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শাহীন এবং ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সংগঠনের অগ্রযাত্রায় নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন। একই সাথে তিনি আগামী দিনে দেশের উন্নয়ন ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুর রহমান আরিফের সঞ্চালনায় এবং এ বি এম নূর মোহাম্মদের সহকারী সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।