94

বিশেষ সংবাদদাতা

​সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রচারিত ভিডিওটি তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ধারণকৃত এবং ড্রাইভারের পরিকল্পিত চক্রান্ত ও চাঁদাবাজির অংশ বলে এক বিবৃতিতে দাবি করেছেন তিনি।

​আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রদান করা এই বিজ্ঞপ্তিতে এমপি অভিযোগ করেন, তাঁর নিজস্ব গাড়িচালক ওবায়দুল্লাহ দীর্ঘদিনের ষড়যন্ত্রের মাধ্যমে কক্ষে সিসিটিভি ক্যামেরা বসিয়ে স্বামী-স্ত্রীর গোপন মুহূর্ত ধারণ করেন এবং পরবর্তীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা মিডিয়ায় ছড়িয়ে দেন।

​বিবৃতিতে ঘটনার বর্ণনা

জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঘটনার দিন তিনি তাঁর প্রথমা স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয়া স্ত্রী মারিয়াম বেগম ও শ্যালকসহ রাজধানীর মগবাজারের এক ব্যবসায়িক অফিসে অবস্থান করছিলেন। অবস্থানকালে তাঁদের গাড়িচালক ওবায়দুল্লাহ কৌশলে রুম থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর ৫-৭ জন অজ্ঞাত যুবক কক্ষে প্রবেশ করে অনভিপ্রেত পরিবেশ তৈরি করে এবং তাঁদের ব্যাগ ও পকেট তল্লাশি করে ১ লাখ টাকা হাতিয়ে নেয়।

​ঘটনার পর থেকে ড্রাইভার ওবায়দুল্লাহ উধাও হয়ে যান। রাত ১০টার দিকে তিনি এমপি ও তাঁর শাশুড়ির কাছে মোট ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে উদ্ধারকৃত গাড়ি ও ভিডিও ফুটেজ ফাঁসের হুমকি দেন।

​পারিবারিক কোন্দল ও চাঁদাবাজি

এমপি বিবৃতিতে আরও জানান, চালক ওবায়দুল্লাহর সাথে তাঁর দ্বিতীয় স্ত্রীর বাবার দীর্ঘদিনের মানসিক টানাপোড়েন ছিল। পারিবারিক শত্রুতা ও দ্রুত অর্থ উপার্জনের লোভে ওবায়দুল্লাহ এ ষড়যন্ত্র চালান। পরবর্তীতে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এয়ারপোর্ট রোড থেকে গাড়ি উদ্ধার করা হলে ওবায়দুল্লাহ তাঁদের চরিত্র হনন ও জীবন ধ্বংসের হুমকি দিয়ে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেন।

​ঘটনাটিকে সম্পূর্ণ বেআইনি, হিংসাত্মক ও সুপরিকল্পিত চরিত্র হননের চক্রান্ত আখ্যা দিয়ে এমপি গাজী নজরুল ইসলাম অভিযুক্ত ড্রাইভার ওবায়দুল্লাহর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

You missed