182

মা তোমায় বাসি ভালো

ক্লান্তি দেহে তখনি মা শান্তি ভিসন লাগে,
যখন তোমার আঁচল ছাঁয়া লাগে আমার প্রানে।
দুংখ মোছার রুমাল তুমি মা
আমার সুখের ঘর,
তুমি ছাড়া জীবন আমার
শুধু যাযাবর।
এই দুনিয়ায় তুমি আমার
সুখের প্রদিপ আলো, তাইতো আমি মনে প্ৰাণে
মা তোমায় বাসি ভালো?

জাত

বোদ্ধ, খিরিস্টান,
হিন্দু মোসলমান,
চাকমা
আমরা সবাই ভাই ভাই
শুধু ভিন্ন জাত ৷
সবার আগে মানুষ মোরা
তারপর হলো জাত,
পথ চলি একসাথে
হাতে রেখে হাত।
জাত ধর্ম গোত্র
ভুলে হিংসা বিদ্বেষ,
চলুন একসাথে গরি মোরা
সোনার বাংলাদেশ।

অভাবের সংসার

অভাবের সংসার আমার
পাইনা খেতে ভাত,
থাকার জন্য পাইনা একটু মাথার উপর ছাত।
সংসার চলে কোনরকম
ডাল আর ভাতে,
ভালো মন্দ জুটে না আমার
ছেলে মেয়েদের মুখে
আমি গরিব অসহায় ভাই
এই দুনিয়ার বুকে,
সুখেরি বদলে আমার
জীবন কাটে দুংখে।

দেশটা অনেক ক্লান্ত

অন্যায় আর অত্যাচারে
দেশটা অনেক ক্লান্ত,
কোন নেতা এসে এবার
দেশ করিবে সান্ত।
এই দেশের সরকার যদি
ন্যায়ের পথে চলতো,
দেশ আর দেশের মানুষ হাসিখুশি থাকতো।
ওমরের মতো শাসন যদি
কোন নেতা করতো,
এই বাংলার আকাশে
কালেমার পতাকা উরতো।

You missed