110

খলিলুর রহমান খলিল

 

কোটা প্রথা করতে বাতিল

মেধাবীদের দাবি,

ন্যায় অধিকার করতে আদায়

প্রতিবাদী ঢাবি।

 

জুলাই যোদ্ধা ছাত্র সমাজ

মিটিং মিছিল ধরে,

মেধাবীরা দেশ প্রেমিক তাই

আন্দোলনে লড়ে।

 

কোটা প্রথা নিপাতে যাক

বৈষম্য দূর হতে,

দেশ দায়িত্বে মেধাবী থাক

জুলাই যোদ্ধার মতে।

 

করবে গুলি দেখায় যে ভয়

সাবধানে পথ চলিস,

আবু সাইদ বুক পেতে দেয়

কর গুলি কর পুলিশ।

 

আবু সাইদ সাহসী বীর

মরণের ভয় হারে,

দেশের তরে শহীদ হলো

গুলি করে তাঁরে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

You missed