
আব্দুল কাদের
বিপ্লবী সেই বিপ্রতীপ ভাই, ধন্য আমার দেশ,
ইনকিলাবের ডাক দিয়ে আজ কাটলে মায়ার রেশ।
মুক্তিকামী জনতা আজ ভাঙছে আগল ঘোর,
তোমার স্বরেই আসছে রে আজ নতুন সোনার ভোর।
জীবন দিনে দেশের তরে,রূখলে স্বৈরাচার,
বজ্রসম কাঁপিয়ে দিলে মিথ্যা অহংকার।
অদম্য সেই জেদ যে তোমার, জ্বলছে অনল-বান,
ত্যাগের মহিম উড়িয়ে দিলে ন্যায়ের নিশান গান।
অটল হিয়া হিমালয়সম,বিশাল তোমার বুক।
দাঁড়িয়ে ছিলে ফেরাতে আজ জাতির মলিন মুখ।
পচাগলা এই সমাজটাতে আনলে খুশির দিন,
রক্ত দিয়ে শুধলে তুমি মাটির বুকের ঋণ।
অল্প কদিন ছড়ালে আলো, জাগলে প্রিয় ভাই,
তোমার পথে লড়তে জানি, হারার ভয় যে নাই।
বক্ষ পেতে রুখব দুশমন, সঁপে দেব প্রাণ,
জগত জুড়ে বাজবে জয়ের ইনকিলাবি গান।
