মোহাম্মদ মনজুর আলম অনিক
আমি শুনেছি তুমি নাকি অনন্তের সীমানায় দাড়িয়ে আছো
আমারি অপেক্ষায়, আমাকেই ভালোবাসো।
রোদেলা মধ্যাহ্ন প্রহরে
ঠাঁই দাড়িয়ে থাকো বাতায়ন কিনারে
মাঝে মাঝে বক্ষ ছিড়ে নাকি রুধিরাক্ত দীর্ঘ শ্বাস
পবনে মিলিয়ে যায়, করতে থাকো হাহুতাশ।
প্রণয়ের বাহুডোরে বেঁধেইছিলে যদি
মুখ ফুটে কেন বলোনি ভালোবাসি?
লুকিয়ে লুকিয়ে আজ ভালোবাসো নিরবধি,
শুনেছি স্রোতসীনির ওই কুলে ভাদ্রের কাশফুলে
আমারেই খুঁজে ফিরে ক্রন্দন করো যুগল অক্ষি জলে।
শ্রাবণের বারি ঝরা অলস দিবসে
দ্বারে নাকি দাড়িয়ে থাকো আমারই আশে।
হায়রে প্রণয় তব গুপ্ত আমাবশ্যার গগনে
অদৃশ্য শশী,,তুমি নাকি বিলীন নিলিপ্ত আমার মাঝে।
অথচ অবিদিত আমি তব নাম
অজ্ঞাত মম নিকট তব নিকেতন ধাম।
বিশ্বাস করো তব নাম ধাম আজকেই অবগত হলাম।
অথচ যুগ যুগ ধরে তব বক্ষের গহীনে
প্রাণ ভ্রমর করে রেখেছ নিগুঢ় সদনে।
আহা! বিশ্বাস করো এই সুন্দর ভুবনে
হয়তো আমি ও তোমায় পেলে
হয়তো সুখীই হতাম এই বিশ্বচরাচরে।
অথচ দেখো আজীবন সঙ্গীহীন কাটালাম
আমারে যত্নে বাহুডোরে বাঁধে
এমন সঙ্গী কই পেলাম?
আমারও কেটেছে অগুণতি দিবস যামী
একজন প্রণয়ীর অপেক্ষায়
ছটফট করেছি ডিগ্রি ডিগ্রি জ্বরের বিছানায় –
কেউ ছিলো না শুভকামী।