155

মেঘ বৃষ্টির দিনে

মেঘ বৃষ্টির দিনে ভাই,
মনটা নেই ভালো।
নীল আকাশটা মেঘে ঢাকা,
যায় না দেখা আলো।

মেঘ বৃষ্টির দিনে ভাই,
সারাদিন মান ধরে।
মেঘ হতে বৃষ্টি পড়ে,
টাপুর টুপুর করে।

মেঘ বৃষ্টির দিনে ভাই,
অঝোর বৃষ্টি ঝরে।
খাল বিল ডোবা নালা,
জলে যায় যে, ভরে।

ঝাঁপি মাথায় কৃষক চলে,
ক্ষেত খামারের দিকে।
মেঘ ডাকে যে কড়কড়,
খোকা খুকু ভয়ে ফিকে।

মা জননী লক্ষ্মী রাণী

মায়ের কথা মিষ্টি মধুর,
লাগে শুধু দারুণ।
মায়ের কথা প্রতি বারই,
লাগে যেন ফাগুন।

মায়ের ডাক শ্রুতি মধুর,
শুনতে লাগে ভালো।
মায়ের কথা হৃদয় মাঝে,
জাগে শুধু আলো।

মায়ের কথা হৃদয় গাঁথা,
থাকে জনম জনম।
মা ছাড়া হৃদয় মাঝে,
রয় না কেহ এমন।

মা জননী লক্মী রাণী,
সবার সেরা তিনি।
এই পৃথিবীর সবার মাঝে,
থাকেন বেঁচে যিনি।

ঐক্য গড়ে প্রতিহত এবার

সবাই মিলে এক হয়ে যাই,
সব ভেদাভেদ ভুলে।
মনের ভিতর হিংসা বিদ্বেষ,
এবার নেই ভাই তুলে।

বর্গি তাড়াই দেশটা থেকে,
বাঁচাই মাতৃভূমি।
তোমার আমার প্রিয় ঠিকানা,
বাংলা জন্মভূমি।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
মোরা ভাই ভাই।
লাল সবুজের পতাকা তলে,
নেই সবাই ঠাঁই।

ত্রিশ লাখ শহীদ রক্ত ঢেলে
দিলো যাহারা প্রণ।
ঐক্য গড়ে প্রতিহত এবার,
রাখবো তাদের মান।

বর্ষাকালের রুপ প্রকৃতি

বর্ষাকালে বৃষ্টি পড়ে,
মাঠ ঘাট যায় ভরে।
বর্ষা কালে বৃষ্টি পড়ে,
টাপুর টুপুর করে।

নীল আকাশ কালো মেঘে,
কুব থাকে ঢাকা।
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে,
চারিদিকে ফাঁকা।

ছাতা মাথায় খোকা খুকু,
করে তাঁরা খেলা।
বর্ষাকালে বৃষ্টি পড়ে,
ব্যাঙের বসে মেলা।

বর্ষাকালে বৃষ্টি পড়ে,
মাঠ ঘাট যায় ভরে।
বর্ষাকালে রুপ প্রকৃতি,
সৌন্দর্য যেন গড়ে।

You missed