• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কবিতা: রত্ন হারা সিলেটের বিশ্বনাথে পঠিত শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর মাদ্রাসায় ভিসি ড. মো. রইছ উদ্দিন সংবর্ধিত সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক প্রদান পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বাউল ও লোকশিল্পীদের বিশাল মানববন্ধন শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল*

কবিতা: রত্ন হারা

Sabit Rizwan / ২২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কবি: ইমাম হোসেন সবুজ

“ওরে অভাগা!
তুইরত্ন হারা, গৃহ হারা নীড়।
তোর রাজপ্রাসাদে এক- এক করে,
শ্বেত পাথর খসিয়া পরিলো।
উজ্জ্বল দ্বীপ শিখার তলে,
অজস্র ময়লা জমে।
তুই রত্ন হারা,
বড়ই যত্ন হারা।
অভাগা ধরাধামের- পৃথিবীর সরাই খানায়।
প্রতিদিনই পুষ্প যা ফোটে,
কত ফুল অনাদরে পথে পরেই কাঁদে।
কারো উষ্ণ হস্ত ছোঁয়ায় কেউ মাল্য হয়-
স্রষ্টার মহান কৃপায়।
কেউ পদতলে পৃষ্ট হয়,
বসুন্ধরার অপার মায়ায়।
গুনিরাই কষ্ট পেয়ে যা দিয়ে গেছে,
এ ধরাধামে তাদের না চিনিলো-
আজি বুকে -বুক মেলাইয়া,
পরম রত্ন তাঁরে খোঁজে।
দাঁত থাকিতে ক’ জনে বলো-
দাঁতের মূল্যকে বোঝে?
দন্ত হারাইয়া-
কৃত্রিম হাসির রং সাজে।
বুলবুলি হারালো যে দিনে বিদ্রোহী,
নিদারুণ ব্যথা বুকে চেপে।
শত- শত দিন গেলো,
সে কথা উঠিলে আজি-
গুণী -অনুরাগীর বুক খানা ওঠে কেঁপে!
মধু কবির এত- এত বিলাস,
রত্ন হারা এই ধরনীর বুকে।
অনাহার-অযত্নে রত্নের হয় পরবাসে।
থাকিতে রত্ন-পায়না যত্ন,
প্রকৃতির নিষ্ঠুর আবাসে।
অবশেষে তাদের পাগলের ন্যায় খুঁজি,
যখন প্রকৃত রত্ন হারাই-
হাজারো তামা – পিতলের মাঝে,
তাদের কেন মিছে খুঁজি?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd