কবি: ইমাম হোসেন সবুজ
"ওরে অভাগা!
তুইরত্ন হারা, গৃহ হারা নীড়।
তোর রাজপ্রাসাদে এক- এক করে,
শ্বেত পাথর খসিয়া পরিলো।
উজ্জ্বল দ্বীপ শিখার তলে,
অজস্র ময়লা জমে।
তুই রত্ন হারা,
বড়ই যত্ন হারা।
অভাগা ধরাধামের- পৃথিবীর সরাই খানায়।
প্রতিদিনই পুষ্প যা ফোটে,
কত ফুল অনাদরে পথে পরেই কাঁদে।
কারো উষ্ণ হস্ত ছোঁয়ায় কেউ মাল্য হয়-
স্রষ্টার মহান কৃপায়।
কেউ পদতলে পৃষ্ট হয়,
বসুন্ধরার অপার মায়ায়।
গুনিরাই কষ্ট পেয়ে যা দিয়ে গেছে,
এ ধরাধামে তাদের না চিনিলো-
আজি বুকে -বুক মেলাইয়া,
পরম রত্ন তাঁরে খোঁজে।
দাঁত থাকিতে ক' জনে বলো-
দাঁতের মূল্যকে বোঝে?
দন্ত হারাইয়া-
কৃত্রিম হাসির রং সাজে।
বুলবুলি হারালো যে দিনে বিদ্রোহী,
নিদারুণ ব্যথা বুকে চেপে।
শত- শত দিন গেলো,
সে কথা উঠিলে আজি-
গুণী -অনুরাগীর বুক খানা ওঠে কেঁপে!
মধু কবির এত- এত বিলাস,
রত্ন হারা এই ধরনীর বুকে।
অনাহার-অযত্নে রত্নের হয় পরবাসে।
থাকিতে রত্ন-পায়না যত্ন,
প্রকৃতির নিষ্ঠুর আবাসে।
অবশেষে তাদের পাগলের ন্যায় খুঁজি,
যখন প্রকৃত রত্ন হারাই-
হাজারো তামা - পিতলের মাঝে,
তাদের কেন মিছে খুঁজি?
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।