• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের ওপর হামলার বিচার দাবিতে বাউল ও লোকশিল্পীদের বিশাল মানববন্ধন শিক্ষামন্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ, লিখিত বক্তব্য পাঠালেন রেজন মিয়া কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ সিলেটের ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন মামুন সভাপতি, সাহিদ সম্পাদক, আহাদ কোষাধ্যক্ষ নরসিংদীতে স্বর্ণের দোকানে হামলা, লুট ২.৭৬ লাখ টাকার মালামাল* রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন কবিতাঃ মিলেমিশে থাকতে চাই সরকার কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা বিতরণ করলেন-এমপি তাহসিনা রুশদীর লুনা সিলেটের বিশ্বনাথে দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করলেন- এমপি লুনা বহুমুখী প্রতিভার উজ্জ্বল নক্ষত্র: বিনোদন অঙ্গনে মেঘলা অন্তরার জয়যাত্রা

কবিতাঃ মিলেমিশে থাকতে চাই

Sabit Rizwan / ১৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোহাম্মদ মনজুর আলম অনিক

তনু হতে রক্ত ধারা বহে দিবানিশি
তারাই ঝড়ায় রক্ত তবু ভালোবাসি।
আমাদের দেশে ওদের কবি সম্মান
করিনা কখনো মোরা ওদের অপমান।
আমাদের দেশে ওদের করিনাকো হেলা
মিলেমিশে আমাদের কেটে যায় বেলা
কিন্তু ওদের দেশে করে অত্যাচার
জ্বালিয়ে মোদের গৃহ করে ছারখার।

আসলে বেঈমান কভু হয় নাকো ভালো
দেখতে হলেও শুভ্র অন্তর কালো।
তাদের মুখেতে এক চিত্ত ভিন্ন চিজ
হৃদয় মাঝেতে রাখে শয়তানি বীজ।
তাদের বিশ্বাস করা বালিঘর সম
তাদের করোনা কভু জান প্রিয়তম।
তবুও মোদের দেশে মিলেমিশে থাকি
বেইমান তারা তবু বিশ্বাস রাখি।

মোদের ঈদের দিনে করি জিয়াফত
খেয়েদেয়ে ঘরে ফিরে খুব নিরাপদ।
কখনো ওদের সাথে করিনা ঝামেলা
ওরা করে ওদের দেশে প্রেমজল ঘোলা।
মোরা চাই শান্তি চাই মিলমিশ
শান্তির বসবাস শান্তি অহর্নিশ।
চাই নাকো শত্রুতা চাই ভালোবাসা
একে অপরের চাই প্রেম ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd