মোহাম্মদ মনজুর আলম অনিক
তোমাদের দেশে তোমরা বসাও কাঁটাতারের বেড়া
খাল খন্দক কুঁড়ে খুঁড়ে করতে পারো সারা।
নেইকো বাধা আপত্তি নেই আমাদের তাতে কোনো
আমাদের দেশে চেপে এলে করবো কুটে ধুনো।
একটা ইঞ্চি মাটি মোরা পাকিস্তানের হাতে
জান দিয়েছি তবু মোরা পারেনি কো দিতে।
আমাদের দেশ আমাদের কাছে সবার থেকে সেরা
মায়ের মতো ভালোবাসি প্রেমে নেই বাঁধা ধরা।
বাংলা মাতার একটা ইঞ্চি দিবো নাকো মাটি
প্রয়োজনে করবো মোরা লড়াই কাটাকাটি।
শত্রু মেনে নেব নাকো মানিনি কো কোন দিন
শত্রু হতে এলে কেউ বাজবে লড়াই বীণ।
বসুধার মাঝে আমরা কভু চাইনা ঝগড়াঝাঁটি
শান্তিপূর্ণ বসবাস চাই মিলেমিশে সবে থাকি।
বৈরী হতে এসো না কভু সখ্যতা নিয়ে এসো
মোদের মতো সব্বাইকে মন দিয়ে ভালোবাসো।
অবনীর মাঝে শান্ত মোরা শান্ত মুসলমান
অকারনে কাউরে কভু করিনা অপমান।
তোমরা হয়তো থাকবে জেনে উনিশ ‘শ একাত্তরে
প্রথম মোরা করিনি আঘাত পাকিস্তানের পরে।
ওরা যদি কভু মোদের আঘাত নাহি দিতো
অতর্কিতে রাত্রিবেলা হায়নাদের মতো –
তাহলে কভু হতো নাকো মারামারি কাটাকাটি,
শান্তি বিরাজ করতো দেশে অপার ফাটাফাটি।
অতএব মোরা সাবধান করি বেড়া দিচ্ছো দাও
নিজের দেশের মাটির মাঝে খন্দক খুঁড়ে নাও।
একটিবারও কখনো মোরা দেবো নাকো বাধা
নিজের দেশে খুড়ে খুঁড়ে করে দাও কাদা।
আমাদের দিকে একটা ইঞ্চি দাও যদি হাত
খঞ্জর দ্বারা গলা কেটে করবো কুপোকাত।
জেনে রাখ যদিও মোরা শান্ত মুসলমান
আঘাত দিলে মোরা কিন্তু সাইক্লোন তুফান।
বিজলী বেগে করবো মোরা সৃষ্টি তুফান ঝড়
কারো গায়ে থাকবে নাকো আস্ত দেহ ধর।