• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি!

Sabit Rizwan / ২১ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক

​ফুটবল উন্মাদনা কেবল স্টেডিয়ামের গ্যালারি কিংবা টেলিভিশন পর্দার ভেতরেই সীমাবদ্ধ নেই, তা এখন লাতিন আমেরিকার ঘরে ঘরে নবজাতকদের পরিচয়ের অংশ হয়ে উঠছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখন এক নতুন সামাজিক প্রবণতা দেখা যাচ্ছে—প্রিয় ফুটবল তারকাদের নামানুসারে সন্তানদের নামকরণ। তবে এই জনপ্রিয়তার লড়াইয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

​লাতিনের দেশ ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রির সাম্প্রতিক এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে দেখা গেছে, স্থানীয় ফুটবলারদের তুলনায় বিশ্বমানের তারকাদের নামেই সন্তানদের নাম রাখতে বেশি ঝুঁকেছেন অভিভাবকরা। আর এই তালিকার চূড়ায় অবস্থান করছেন সেলেসাও তারকা নেইমার। দেশটির প্রায় ৩,৮৪৭ জন শিশুর নাম রাখা হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নামে। তালিকায় ২,৮০০-এর বেশি নাম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ২,১৩৬ জন শিশু নিয়ে তৃতীয় স্থানে আছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।

​অবাক করার মতো বিষয় হলো, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি এবং পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় বেশ খানিকটা পিছিয়ে। ইকুয়েডরে ১,৫৪৯ জন শিশুর নাম রাখা হয়েছে ‘লিওনেল’, ১,০০৬ জনের নাম ‘রোনালদো’ এবং মূল ‘মেসি’ নাম রাখা হয়েছে মাত্র ৩৮ জনের।

​শুধু ইকুয়েডরই নয়, প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও এমবাপ্পে ও নেইমার নামের জয়জয়কার। স্বয়ং ব্রাজিলেও ২,৪০০-এর বেশি শিশুর নাম রাখা হয়েছে নেইমারের নামে। অন্যদিকে, আর্জেন্টিনা ২০২৩ সালে বিশ্বকাপ জয়ের জোয়ারে মেসির নামে নামকরণের ধুম পড়লেও সামগ্রিক লাতিন অঞ্চলের ট্রেন্ড এখন ভিন্ন কথা বলছে।

​সবচেয়ে মজার কাণ্ড ঘটেছে চিলিতে। সেখানকার এক ফুটবল পাগল পরিবার তাদের নবজাতকের নাম রেখেছে ‘গ্রিজম্যান এমবাপ্পে’। শুধু তাই নয়, ওই পরিবারের অন্য সন্তানদের নাম শুনলেও চোখ কপালে উঠবে—‘জেমস মদ্রিচ’, ‘আন্দ্রেস ইনিয়েস্তা’ এবং ‘নেইমার রোনালদো’! ফুটবলীয় সংস্কৃতির এই অদ্ভুত মেলবন্ধন প্রমাণ করে, লাতিন আমেরিকার মানুষের রক্তে ফুটবল কতটা গভীরভাবে মিশে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd