• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাংলাদেশের জন্য অনন্য অর্জন মহেশখালীর আশেক ওসমানীর নিয়ামতপুরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ দুই যুগ পর প্রাণের টানে একত্রিত খুলনা আর্ট কলেজের ২০০২ সালের ব্যাচ আবেগ, স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসায় মুখর পুনর্মিলনী–২০২৬ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন বকশিবাজারে ২৬ জুলাই পবিত্র এগারো শরীফ মেহফিল ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা দায়ের ইতিহাস ভুলে যাওয়া যায় না জনকল্যাণে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন: তথ্য উপদেষ্টা

​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা

Sabit Rizwan / ৮৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

112

মোঃ মুনজুর আলম,স্টাফ রিপোর্টারঃ

​বটিয়াঘাটা উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি
খুলনার বটিয়াঘাটায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জি এম রফিক (৪৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের (লবণচরা থানা) মাথাভাঙ্গা ২ নম্বর স্লুইসগেট সংলগ্ন কাজীপাড়া-জামায়াত আলী সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার রতন গাজীর পুত্র।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ির কাছের একটি দোকান থেকে চা পান শেষে পায়ে হেঁটে নিজ ঘরে ফিরছিলেন জি এম রফিক। পথে কাজীপাড়া-জামায়াত আলী সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক দুর্বৃত্ত অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে, সেই সাথে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
​বিএনপি ও সহযোগী সংগঠনের তীব্র নিন্দা
​এদিকে সাবেক এই বিএনপি নেতার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর প্রতিবাদ জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
​এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন:
​”প্রকাশ্য দিবালোকে এই ধরনের বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকায় বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
​বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের কুশীলব ও খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
​বিবৃতিদাতারা হলেন:
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন এবং সদস্য সচিব আসাবুর রহমানসহ বটিয়াঘাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd