• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের নিয়ে উপজেলা -পৌর জামায়াতের ‘কর্মী প্রশিক্ষণ কর্মশালা’সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার- এমপি লুনা ভারতীয় আগ্রাসন ও পুশইনের বিরুদ্ধে আন্দোলনে বিজিবির পাশে থাকার ঘোষণা ১১ দলীয় ঐক্য জোটের এক ঘণ্টার চরম উৎকণ্ঠার অবসান: বিশ্বজুড়ে ফের সচল ফেসবুক ও মেসেঞ্জার মাঠ ছাড়িয়ে জন্মনিবন্ধনে ফুটবলের জাদু: লাতিনে নামকরণের শীর্ষে নেইমার, তলানিতে মেসি! ​খুলনায় সাবেক বিএনপি নেতা জি এম রফিককে গুলি করে হত্যা জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমিতে সংগীত প্রশিক্ষক হিসেবে যোগদান করায় দ্বৈপায়ন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা হঠাৎ ‘ব্ল্যাকআউট’: মেটার সার্ভার বিপর্যয়ে বিশ্বজুড়ে অচল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

খামেনি হত্যার নেপথ্যে সৌদি আরব? রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক রিপোর্ট

Sabit Rizwan / ৫২ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

(ছবি: সংগৃহীত)

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় বিশ্বরাজনীতিতে নতুন মোড় নিয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং বার্তা সংস্থা ‘রয়টার্স’ দাবি করেছে, খামেনিকে লক্ষ্য করে চালানো এই হামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে ইসরায়েল ও সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রচ্ছন্ন চাপেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে এই সামরিক অভিযানের সবুজ সংকেত দিয়েছেন।

​দ্বিমুখী কূটনীতির অভিযোগ রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ প্রকাশ্যে ইরানের সাথে সুসম্পর্কের কথা বললেও পর্দার আড়ালে ছিল ভিন্ন চিত্র। জনসমক্ষে তিনি দাবি করতেন, তেহরানে হামলার জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও তিনি একই আশ্বাস দিয়েছিলেন। তবে ব্যক্তিগত আলাপচারিতায় ডোনাল্ড ট্রাম্পকে তিনি বারবার সতর্ক করতেন যে, এখনই ইরানে হামলা না চালালে তেহরান আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে।

​‘অস্বাভাবিক মিত্র জুটি’ ওয়াশিংটন পোস্ট এই পরিস্থিতিকে ‘মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি’ হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টাই ট্রাম্পকে খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের অভিযানে উদ্বুদ্ধ করেছে। গত জানুয়ারিতে যুবরাজের ভাই খালিদ বিন সালমানও যুক্তরাষ্ট্রে একই বার্তা দিয়ে এসেছিলেন। রিয়াদের কাছে তেহরান সবসময়ই প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

​বৈঠক চলাকালীন হামলা সূত্রের বরাতে জানা গেছে, হামলা শুরুর ঠিক আগমুহূর্তে খামেনি একটি নিরাপদ স্থানে তাঁর দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে গোপন বৈঠকে ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা চালায়, যার ফলে খামেনিসহ শীর্ষ নেতারা প্রাণ হারান।

​ট্রাম্পের ঘোষণা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে, খামেনি নিহতের পর ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd