146
​(ছবি: প্রতীকী)

​ডেস্ক রিপোর্টার | দৈনিক জনকামনা

​প্রেমিকের বিয়ে সহ্য করতে না পেরে তাঁর স্ত্রীর শরীরে এইচআইভি আক্রান্ত রক্ত পুশ করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে গত ৯ জানুয়ারি এই ভয়াবহ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণী বোয়া বসুন্ধরা এবং তাঁর তিন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

​জানা গেছে, বসুন্ধরা এক নার্সের সহায়তায় এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত সংগ্রহ করেন। এরপর তাঁর সাবেক প্রেমিকের স্ত্রীকে পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেন। ওই নারী আহত হলে সাহায্যের নাম করে এগিয়ে যান বসুন্ধরা এবং সুযোগ বুঝে ইনজেকশনটি তাঁর শরীরে পুশ করেন।

​ঘটনাটি বুঝতে পেরে আক্রান্ত নারী দ্রুত তাঁর চিকিৎসক স্বামীকে বিষয়টি জানান। পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ দিলে তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed