• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

কবিতা: ভালোবাসি শতবার

তুফান ইনিস্টিউট / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

 

 

প্রিয় তোমাকে ভালবাসি শতবার

বিদীর্ণ হৃদয়ে বেদনা দোলায়,

তপ্ত নিঃশ্বাসে বালুকাবেলায়

স্বপ্নের বসবাস।

তোমার ছোঁয়ায় নব যুগ রচনা হয়েছে আবার।

 

বৃক্ষের পাতার রন্ধে

স্বরলিপির তরঙ্গের ছন্দেের মতো

হও আন্দোলিত।

আমার বিপ্লবী ইতিহাস গুলো

হয়ে যায় রোমাঞ্চিত

তোমার ভালোবাসার মতো

আবার কখনো

তোমার চিন্তাস্রোতে বদলে যায় পৃথিবী,

সংকট দূর হয় এই সভ্যতার।

 

কখনো কবির মানসপটে হয়ে আলো ছায়া

চারিদিক মুখরিত

রেখে যাও কায়া

হয়ে যাও চেতনার নদী

শ্যামলের স্রোতে

দিগন্তের পথে,

অপলক চেয়ে থেকে

হারিয়ে যাও বারংবার।

 

অবশেষে ফিরে আসো ঐশ্বর্য হয়ে

মায়াবী চাঁদের জোছনার মতো।

চন্দ্রিমার আলো খুঁজে পেতে

তোমার

আধাঁরেরা হারিয়ে যায় –

শীতল বাতাসে আর আকাশে।

রাতজাগা প্রহসনে ও

তোমাকে পাই

বয়ে চলা নদীর মতো ধীর।

 

তুমি আমার রুদ্র আকাশে হয়ে

ছায়াবীথি

শূন্যতার- পূর্ণতায়

হয়ে মিলন প্রিতী।

এই ক্লিষ্ট পৃথিবীতে

বিজয়ী হয়ে

একদিন কাছে আসবে আবার।

প্রিয় তোমাকে ভালবাসি শতবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd