208

ভোলা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গর্ব প্রকাশ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তজুমদ্দিনের শ্রী শ্রী অনীল বাবাজি আশ্রমে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মেজর হাফিজ বলেন, “বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভালো। প্রতিবেশী দেশে ধর্মনিরপেক্ষতা কমে যাওয়ার পরও আমরা চাই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থাকুক। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনরাও এই দেশের নাগরিক। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবসময় সচেষ্ট থাকব।”

তিনি আরও বলেন, “এই সম্প্রীতি চিরস্থায়ী করতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দায়িত্ব বেশি। রাজনৈতিক অবস্থান নির্বিশেষে আমি নিশ্চিত করব, এখানে কোনো সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে না।”

মেজর হাফিজ মুক্তিযোদ্ধা হিসেবে ৭১ সালের মুক্তিযুদ্ধে আহত হয়েছিলেন। তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। সেই লক্ষ্য এখনো আমাদের জন্য প্রেরণার উৎস। গণতন্ত্রের বিকাশই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করবে।”

সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, একেএম মহিউদ্দিন জুলফিকার এবং জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed