• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

“মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন” — প্রিজাইডিং কর্মকর্তাদের কঠোর বার্তা জেলা প্রশাসকের

তুফান ইনিস্টিউট / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারীদের যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার সদর উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “আগের মতো আর দেশকে ধ্বংস হতে দেবো না। যারা দায়িত্ব নিতে ভয় পান, তারা আগে জানালে তাদের পরিবর্তে অন্যকে দায়িত্ব দেওয়া হবে। কোনো ভোটকেন্দ্রে গিয়ে যদি ঝুঁকি মনে হয়, সঙ্গে সঙ্গে জানাতে হবে। জেলা প্রশাসন তখন দ্রুত ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। এটি আমাদের প্রতিশ্রুতি।”

সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার, সেনা ক্যাম্প কমান্ডার, র‌্যাব কমান্ডার, আনসার ব্যাটালিয়নের পরিচালক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময় সভার মাধ্যমে কর্মকর্তাদের দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সতর্ক থাকা ও আইন-শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd