255

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সব শ্রেণি-পেশার মানুষের ভালোবাসার প্রতীক।

মঙ্গলবার বিকেলে দোহার উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, দেশের মানুষের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। ব্যক্তিগত জীবনে বহু ত্যাগ ও বেদনার মধ্যেও তিনি কখনো আপস করেননি।

তিনি আরও বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়া জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে গেছেন। তার জানাজায় বিভিন্ন ধর্ম ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নন, বরং পুরো জাতির নেত্রী ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছ। এতে বক্তব্য দেন বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করা হয়।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed