124

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান—এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী।

মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর গ্রামে গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন জরিপে দেখা যাচ্ছে, বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি দাবি করেন, জনগণের এই সমর্থনের ধারাবাহিকতা থাকলে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

তিনি আরও বলেন, অতীতের তুলনায় বর্তমানে নির্বাচনী পরিবেশ অনেকটাই পরিবর্তিত হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী জানান, নির্বাচিত হলে তিনি মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নারী উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed