রাজধানী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এই আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করা হয়েছিল।
তার আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের পর আদালতে আবেদন করলে শুনানি শেষে খালাসের আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আখতার হোসেনের বিরুদ্ধে মোট ৬টি মামলা ছিল। এর মধ্যে চার মামলায় তিনি আগে থেকেই অব্যাহতি পেয়ে ছিলেন।