• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

Sabit Rizwan / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বেলতলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রামিম (২৫) ও পাপন (২০)। তারা রায়পুরা উপজেলার তুলাতলী এলাকার মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে তারা নরসিংদী সদর উপজেলার রাজারদী এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে একটি দল বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মো. জসিম উদ্দিনসহ ডিবির সদস্যরা। অভিযানের একপর্যায়ে দুই ভাইয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি এরশাদ উল্লাহ বলেন, অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd