• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

Sabit Rizwan / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাট রামপাল খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার ৪ জুন দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোংলাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৮ জন যাত্রী আহত হন। স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে গাড়ি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd