• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার ‎ধামরাইয়ের খড়ারচরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এফ এইচ এসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার তরুণদের চোখে সাহিত্যচর্চা ও কবিতা কবি হাকিমুল ইসলাম সবুজের সাক্ষাৎকার রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মাইক্রোবাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৮ নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ – কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন জসিম উদ্দিন সরকার

Sabit Rizwan / ৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার টংকাবতীর তীর ঘেঁষে গড়ে উঠা গ্রামীন জনপদ ঘোনাপাড়া। আর ঘোনাপাড়ায় অবস্থিত ইকরা ইসলামী পাঠাগারে ২৯ মে (শুক্রবার) বিকালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান ও মৌসুমি ফল উৎসব।
উক্ত অনুষ্ঠানে পাঠাগারের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাস্টার একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান এমন ব্যতিক্রম আয়োজনের ভূয়সী প্রশংসা জানিয়ে বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক এই বিশ্বে লেখাপড়ার বিকল্প নেই। বর্তমান বিশ্বে জাতি হিসেবে নিজেদের এগিয়ে রাখতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ারও আহবান জানান তিনি।” অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাস্টার নেজামুল ওয়াহেদ সম্প্রতি নিয়োগ পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের আইনজীবী ও ইকরা ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানিয়ে বলেন, “সমাজকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে এবং নিজেকে গড়ার মাধ্যমেই পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন।” অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার তাঁর এই অর্জনে উপস্থিত সকলের নিকট দুআ চেয়ে বলেন, “এই এলাকা আমার জন্মস্থান। আমার বেড়ে উঠা ও শৈশবের স্মৃতিবিজড়িত এই জনপদের প্রত্যেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে আলো ছড়াক। আদর্শ সমাজ বিনির্মাণে ইকরা ইসলামী পাঠাগার প্লাটফর্ম হিসেবেও সার্বিকভাবে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।”মহানগর খেলাফত মজলিসের নেতা মাওলানা রিদুয়ানুল ওয়াহেদ,মাওলানা মুবিনুল হক, মাদ্রাসা সুুপার মাওলানা আবুল মকসুম,প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঠাগারের আজীবন দাতা সদস্য হামিদ হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান ও দাতা সদস্য মিডিয়া সম্পাদক আবুল কালাম, পাঠাগারের সহ-সেক্রেটারি মুমিনুল হক মিহাদ ও মিসবাহ উদ্দিন চাষী, তারুণ্য উদ্দীপ্ত টংকাবতীর মুখপাত্র সাকিব মাহমুদ, সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ ইউসুফ , পাঠাগারের আজীবন সদস্য শহীদুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য নেজাম উদ্দিন, পাঠাগারের আইটি সম্পাদক আফিফ নেওয়াজ, পাঠাগারের অফিস সম্পাদক বেলাল উদ্দিন ও মাহতাব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd