143

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

 

আমরা শিশু আমরা কিশোর

ইশকুলেতে যাব,

লেখাপড়া শিখে মোরা

অনেক বড় হব।

দেশ ও জাতির উন্নয়নে

সু-শিক্ষাই মূল,

নকল থেকে থাকব দূরে

ফুটাবো সব ফুল।

লক্ষ্য মোদের সত্য সুন্দর

চলব সঠিক পথে,

সকল আঁধার মুছে দেব

অরুপ আলোর রথে।

শিক্ষা গুরুর আদেশ নিষেধ

চলব সদা মেনে,

মানুষ গড়ার কারিগরদের

রাখব আপন জেনে।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed