মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

 

ইসলামী ব্যাংকে চাকুরীচ্যুত সাতকানিয়া লোহাগাড়ার ভাই বোনদের উদ্যোগে আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯ জানুয়ারি, শুক্রবার, রাত ৭ টায় লোহাগাড়া প্যারাগণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি এবং জাতীয় সংসদ চট্টগ্রাম-১৫, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রধান নির্বাচনী সমন্বয়কারী জননেতা আসহাব উদ্দিন চৌধুরী।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান সহ লোহাগাড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে দুইশতাধিক চাকুরীচ্যুত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

By Md. Rejon Mia

দৈনিক জনকামনা (Daily JonoKamona)-এর সম্পাদক ও প্রকাশক। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ প্রকাশে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *