• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
​‘দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে চলা সম্ভব নয়’: ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ কারাগারে ফিলিস্তিনি নেতা বারঘুতির ওপর পাশবিক নির্যাতন: লেলিয়ে দেওয়া হচ্ছে হিংস্র কুকুর জগন্নাথপুরে অল টাইম ক্লিনের প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন কবিতাঃ নারী অধিকার সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ফরিদপুরে সরকারি কার্ড দেওয়ার টোপ দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক এআই এবং সাংবাদিকতার ভবিষ্যৎ: আশীর্বাদ নাকি নতুন সংকট? তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী দাবি উগান্ডার সেনাপ্রধানের, সম্পর্ক ছিন্নের হুমকি রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: এখনো ঝুলে আছে বিস্ফোরক মামলার বিচার পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন: আইজিপি’র নির্দেশ

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে মোঃ আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

তুফান ইনিস্টিউট / ৪৪ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ঢাকা থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ও শিল্পমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা ইকবাল নগর ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমিতে এই অনুষ্ঠানে সৃষ্টি হয় আন্তরিকতা ও সৃজনশীলতায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ।অনুষ্ঠানে ঢাকা থেকে আগত আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, তার সহধর্মিনী যুব উন্নয়ন অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ে কর্মরত জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক বাটিক অ্যান্ড স্কিন প্রিন্টিং) প্রেমা খান জুলি এবং তাদের সন্তান আজওয়া ইবনাত জারিবা,আরওয়া ইরশাদ জুনাইনা সকলকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এ সময় খুলনা আর্ট একাডেমি ও খুলনা আর্ট একাডেমির শিক্ষিকা ও শিক্ষার্থীরাও অতিথিদের উষ্ণ অভ্যর্থনায় অংশ নেন।অনুষ্ঠানে শিল্পচর্চা, সংস্কৃতি, প্রশিক্ষণমূলক কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগ নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা আর্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী যাহরুন তাসনিম আবৃত্তি পরিবেশন করলে অতিথিরা মুগ্ধ হন। এবং শিক্ষার্থীদের ছবি আঁকা দেখে প্রশংসা করেন।অতিথিদের স্বাগত জানিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, সহকারী শিক্ষিকা শর্মি দেবনাথ এবং শিক্ষার্থী জিনিয়া, তিশা, প্রিয়ন্তী, সম্প্রীতি, যাহরুন, নৈর্ঋত, প্রাপ্তি ও স্নেহা প্রমুখ। তাঁরা অতিথিদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন এবং একাডেমির চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।পরে অতিথিরা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষশালা পরিদর্শন করেন এবং এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা জানান, গুগলের মাধ্যমে খুলনায় ছবি আঁকা শেখার জন্য একটি প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে খুলনা আর্ট একাডেমির তথ্য পেয়ে যোগাযোগ করেন এবং সরাসরি এসে এখানকার পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত হন।অনুষ্ঠানের শেষপর্বে চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুনরায় খুলনা আর্ট একাডেমি পরিদর্শনের আমন্ত্রণ জানান। চায়ের আড্ডার মধ্য দিয়ে আনন্দঘন এই শিল্পময় বিকেলের পরিসমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd