মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আবুল কালাম সার্বিক তত্বাবধানে কৃতি শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
৯ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৩ টায় হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে আধুনগর ইউনিয়নের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত যেসব শিক্ষার্থী মেধা তালিকাক্রমে ১ ম স্থান থেকে ১০ স্থান যারা অর্জন করেছে তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়েছে অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন।
হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজ্বী সামশুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম।
আবু হানিফ চিশতীর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী রুমেল হাসান, আনোয়ার হোসাইন মিসবাহ, শিক্ষক ফারুক হোসেন,আব্দুল্লাহ বাচ্চু ও সৈয়দ নুর প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য আবুল কালাম বলেন, নিজ ওয়ার্ডকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন বলেন এমন ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা পুরো ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে এবং শিক্ষার্থীরা আরো উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।